jump to navigation

আজ শেখ মুজিবুর রহমান এর মৃত্যুবার্ষিকী August 14, 2008

Posted by aminz in Uncategorized.
trackback

আজ ১৫ ই অগাস্ট , শেখ মুজিবুর রহমান এর মৃত্যুবার্ষিকী,১৯৭৫ এর এই দিনে তাঁকে নির্মম ভাবে হত্যা করা হয়,বর্তমানে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান কে নিয়ে কথা বলাটা একটা সমস্যা।আওয়ামি লীগ মনে করে শেখ মুজিবুর রহমান তাদের নিজেদের সম্পত্তি,আর বি এন পি ‘র মাঝে চিন্তা থাকে তাকে জিয়ার চেয়ে উঁচু স্থানে বসানো যাবেনা।কিন্তু সত্যটা হল-বি এন পি বা আওয়ামিলীগ আজ আছে কাল না ও থাকতে পারে কিন্তু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকবে -যতদিন বাংলাদেশ থাকবে।তিনি ছিলেন জনগনের নেতা,তৃণমূল পর্যায়ের মানুষ,সেই কারনে ই বাংলার মানুষ কে দেখাতে পেরেছেন সোনালি দিনের হাতছানি,হয়েছেন বঙ্গবন্ধু।কিন্তু ৭১ পরবর্তি সময় ই বিতর্কিত তাঁর কীর্তি র পাশে,নামের পাশে।আমরা জানিনা,আমাদের মত নতুন প্রজন্ম জানতে চায়।আমি ব্যক্তিগত ভাবে ‘সামরিক’ বাহিনী কে পছন্দ করিনা,পৃথিবীর প্রত্যেক দেশে ই সকল মানবতা নাশে সর্বাগ্রে থাকে সামরিক বাহিনী।শেখ মুজিবুর রহমান এর মৃত্যু তে ও অগ্রণী ভূমিকা তাদের।কিছুদিন আগে একটি বই পড়েছিলাম “তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা”।অনেক কিছু জানার আছে বইটিতে শেখ মুজিবুর রহমান এর সম্পর্কে,১৫ ই অগাস্ট সম্পর্কে।অত্যান্ত অপ্রাসঙ্গিক ভাবে একটা কথা মনে হল-আচ্ছা সেনা সদর দপ্তর টি কে ঢাকা থেকে অনেক দূরে পাঠিয়ে দিলে কেমন হয় ?আমার কেন যেন মনে হয় ঢাকার  প্রাণ কেন্দ্রে এই শ্রেণীটিকে না রাখা ই ভাল ,তারা দেশের কেন্দ্রের যত দূরে থাকবে দেশের জন্য ততই মঙ্গল।আজ সেনা বাহিনীর কর্মকর্তা রা সারা দেশের মানুষ কে সৎ হবার উপদেশ দিতে দিতে কাহিল আর নিজেরা ভোগ করে দেশের সেরা সুবিধা সমূহ।অন্য যে কোন শ্রেণী থেকে যা হাজার গুনে বেশি,আমি প্রমাণ করে দিতে পারব একজন কর্ণেল বা ব্রিগেডিয়ার দেশ কে যা দেয় অন্য যে কোন সরকারি পেশাজিবী (বা বেসরকারি কর্মকর্তা)তা থেকে বেশি দেয়।কিন্তু তাদের জন্য দেয়া হয় ঢাকার প্রাণ কেন্দ্রে ‘ডি ও এইচ এস’ এর মত স্থায়ি জায়গা,বিরাট অংকের পেনশন,কিংবা মর্যাদা ।আজ তারা শুধু রাজনিতিবিদ দের দোষ দিচ্ছে,(আমি তা মোটে ও অস্বীকার করছিনা),কিন্তু স্বাধীনতার পর ৩৭ বছরের মাঝে দেশ কে শাসন করেছে সামরিক বাহিনী প্রায় অর্ধেক সময় প্রত্যক্ষ ভাবে আর অনেক সময় পরক্ষ ভাবে।
শেখ মুজিবুর রহমান কে বাংলাদেশের মানুষ কখনো ভুলতে পারেনা,কিন্তু আওয়ামিলীগ শাসন আমলে তারা নিজেরা ই শেখ মুজিবুর রহমান এর সবচেয়ে বড় ক্ষতিটা করেছে,অনবরত তাঁর কথা (অপ্রযোজনীয় ভাবে) বলতে বলতে,অপ্রাসঙ্গিকভাবে তাঁর নাম ব্যবহার করে তাঁর নামটার সবচেয়ে বড় অপমান টা করেছে।

যাঁরা মুক্তিযুদ্ধ সম্পর্কে একটু হলে ও জানে তাঁরা কি কখনো ভাষায় প্রকাশ করতে পারবেন ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষন শুনার সময় কেমন লাগে।আমার তো মনে হয় মার্টিন লুথার কিং এর ভাষন থেকে ও ৭ ই মার্চের ভাষনগুরুত্তপূর্ণ,পুরো পৃথিবীর ইতিহাসে এ ভাষনের তুলনা নেই।

জানিনা শেখ মুজিবুর রহমান এর খুনের বিচার হবে কিনা,তবে যদি তা না করা হয় এটা নিশ্চিত যে আমরা জাতি হিসেবে কখন গর্ব করতে পারবনা।যে জাতি তাদের স্বপ্নদ্রষ্টা র খুনের বিছার করতে পারেনা আমার মতে সে জাতির অস্তিত্ব ই প্রশ্নের সম্মুখিন হবে।

কিছু লিং দিলাম শেখ মুজিবুর রহমান এর স্মৃতির উদ্দেশ্যেঃ

৭ ই মার্চের ভাষন

উইকিপিডিয়ায় শেখ মুজিবুর রহমান

ডকুমেন্টারি

ছবি সূত্রঃ http://www.munshigonj.com/BangladeshSection/bbsh.jpg

Comments»

No comments yet — be the first.